শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
১২ মে ২০ ২১
২:৪৯ পূর্বাহ্ণ

নবীগঞ্জে দৈনিক ইনাতগঞ্জ বার্তা অনলাইন পোর্টালের ইফতার ও দোয়া মাহফিল

দৈনিক ইনাতগঞ্জ বার্তা পত্রিকার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মে) নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে রেস্তরাঁয় সিলেট বিভাগের জনপ্রিয় দৈনিক ইনাতগঞ্জ বার্তা পত্রিকা (অনলাইন পোর্টাল) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক ইনাতগঞ্জ বার্তার প্রধান সম্পাদক আশাহীদ আলী আশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা রোমান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোজাহিদ আলম চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, দৈনিক ইনাতগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, বার্তা সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, প্রধান প্রতিবেদক অঞ্জন রায়, দৈনিক ইনাতগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার সেলিম উদ্দিন, ইনাতগঞ্জ ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজল হোসাইন, নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাফি তালুকদার, দীঘলবাক ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক আলী হোসেন, অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ