৬:৪৭ অপরাহ্ণ
রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমা'বেশ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানের ধারাবাহিকতা বজায় রাখা ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সুধিজন ও অভিভাবকবৃন্দকে নিয়ে সমা'বেশের আয়োজন করা হয়েছে মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান। সমা'বেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন। প্রধান অতিথি বক্তব্য বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না।
প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, এনসিপি উপজেলা আহবায়ক ওবায়েদ আহমেদ,ইউপি সদস্য ইব্রাহিম আলী, সায়রা খাতুন, শিক্ষক নেতা জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রবীন মুরব্বি মধু সরকার, শামসুল ইসলাম, আনিসুর রহমান, মখলিছুর রহমান, ডা:নুরুজ্জামান,সাংবাদিক আনোয়ার সুৃৃমন, নাঈম মিয়া প্রমূখ। পরে বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য একটি উন্নয়ন তহবিল সংগ্রহ করা হয়।