বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
২ সেপ্টেম্বর ২০ ২৪
৭:৩৯ অপরাহ্ণ

হাকালুকি হাওরের উম্মুক্ত জলাশয় ও প্রাতিষ্টানিক পুকুরে পোনামাছ অবমুক্ত

হাকালুকি হাওরের উম্মুক্ত জলাশয়ে এবং প্রতিষ্ঠানিক পুকুরে প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্ত করা হয়।

২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় উপ পরিচালক আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মহি উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার আবু মাসুদ, কৃষি অফিসার জসিম উদ্দিন আহমদ, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ আলম শামীম প্রমুখ।

মৎস্য অফিসের পক্ষ থেকে ওইদিন কুলাউড়া উপজেলার উম্মুক্ত জলাশয় ও প্রাতিষ্টানিক পুকুরে প্রায় ৪শত ৮০ কেজি পোনা বিতরন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ