মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:১১ অপরাহ্ণ

কমলগঞ্জে ঘরের কাজের মাটি আনতে গিয়ে মাটি চা'.পা'.য় প্রা.ণ গে.ল স্কুল ছাত্রীর

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। নিহত স্কুল ছাত্রী রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে।

সে ইসলাম পুর পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে পিসি জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সাথে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায়, পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাঠির নিচে চাপা পড়ে।

এসময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়,পরে পৌনে ৫ টায় এলাকাবাসী পাহাড়ের মাটির নীচ থেকে ফুফু ও ভাইজিকে উদ্ধার করলে ততক্ষণে ভাইজী রিপা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এসময় আশংকা অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধারে এখন বাঘাছড়া চা বাগানে অবস্থান করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কুল ছাত্রীর মরদেহ এখনও উদ্ধার করা হয়নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ