মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১২ মে ২০ ২৫
৮:০ ৬ অপরাহ্ণ

কমলগঞ্জে দীর্ঘদিনের ভো'গা'ন্তির অবসানে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার করল এলাকাবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তাটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক।

মুসলিম মনিপুরী অধ্যুষিত এই এলাকাটিতে শত শত মানুষের বসবাস। যা বছরের পর বছর ধরে অবহেলায় ফেলা রাখা হয়েছিল তাদের চলাচলের একমাত্র সড়কটি। সংযোগ সড়কটিতে ভোগান্তির শেষ ছিল না।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা শত শত মানুষের একমাত্র চলাচলের সড়কটি উপযোগী করে তুলতে উদ্যোগ নিয়েছে খুদ গ্রামবাসী নিজেরাই।

গত কয়েকদিন ধরে এলাকার প্রবীণ ও যুবকরা স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ শুরু করেন। তাঁরা রাস্তার পাশে কৃষি জমি থেকে মাটি কেটে সড়কটি মেরামত চলাচলের উপযোগি করে তুলেন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে।

এই সড়কটি দিয়ে আদমপুর বাজার দুই ইউনিয়ন এর শত শত মানুষ চলাচল করে থাকেন।

স্থানীয়রা জানান, এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন।

কিন্তু এ রাস্তায় কোনো কাজ না করে বরং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। এতে আশাহত হয়ে স্থানীয় এলাকাবাসী নিজেরাই রাস্তা সংস্কারে হাতে তুলে নেয় কোদাল । নিজেদের উদ্যোগে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন।

এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘এই রাস্তাটি পূর্বে একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েকবারের বন্যায় রাস্তাটি বিনষ্ট হয়ে গেছে।

ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে সেচ্ছায় সড়ক সংস্কার করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ