বুধবার, মে ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ আগস্ট ২০ ২৪
৩:৪৫ অপরাহ্ণ

মৌলভীবাজারে ব্যারিস্টার জুনেদের ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বন্যা আক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন সমাজসেবী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

তিনি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান, মৌলভীরচক, একাসন্তুষ, কামারচাক, মেলাঘর,তারাপাশা, কামারচাক ইউনিয়নের মিটিপুর, ভোলানগর, আদমপুর, দস্তিধারের চক এলাকার বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুন সংগঠক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ইসলামিক সোসাইটির সেক্রেটারি আবু্র রাইয়ান শাহীন, শাহেদ আহমদ, তারাপাশা বাজার সেক্রেটারি মাওলানা এম আর আজাদ,একাসন্তুষ মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নাহিদ হাসান, রাজনগর এসইউএফএম'র প্রধান সমন্বয়ক,মনসুরুল আলম, সুহেল আহমদ মূসা সহ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের দুর্যোগ মোকাবেলা টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ।

ব্যারিস্টার জুনেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে এই বন্যা যতটা না প্রাকৃতিক দুর্যোগ তার থেকে বেশি প্রতিবেশী দেশের আগ্রাসন।এটা আমাদের উপর একটি চাপিয়ে দেয়া বন্যা।

তিনি বন্যাকবলিত মানুষের কল্যাণে দেশের সকল স্তরের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এই দুর্যোগ মোকাবিলায় তরুন দের সামনের কাতার থেকে নেতৃত্ব দেয়ার আহবান জানান।

এর আগে রোববারও বালাগঞ্জের বিভিন্ন স্থানে ব্যারিস্টার জুনেদের উদ্যোগে প্রায় দুই শত বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বালাগঞ্জের কালিগঞ্জ বাজারে কুশিয়ারা তীরবর্তী এলাকার বন্যার্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে শনিবারও তার পক্ষ থেকে বালাগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ