৭:৫৮ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন পরিদর্শনে ব্যারিস্টার সালাম
ফ্যাসিবাদি সরকারের আমলে বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নির্মানে অনিয়ম ও দুর্নীতি।
পরিদর্শন করলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সালাম বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এই অবস্থায় সিলেট ৩ আসনের গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার এম এ সালাম উপস্থিত হয়ে পুরো উপজেলা কম্পাউন্ড পরিদর্শন করেন।
যারা ভবন নির্মানের দুর্নীতির সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথেও ভবনটি নির্মান কাজ দ্রুত সম্পন করার বিষয়ে আলোচনা করেন।
উপজেলা কমপ্লেক্সের সাথে সংযুক্ত রাস্তা সমুহ,কুশিয়ারা নদী ভাংগন রোধ বিষয়ে স্থায়ী ও কার্যকারি পদক্ষেপ সহ ও তার অগ্রগতির বিষয়ে আলেচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম।দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম নজম।
পূর্র গৌরিপুর ইউনিয়নে চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক পনির আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ছইল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক মেম্বার,উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম আহমদ, উপজেলা ছাত্রদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ আরো অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।