বুধবার, মার্চ ৪, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১ ডিসেম্বর ২০ ২৫
৮:২৫ অপরাহ্ণ

কমলগঞ্জে নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে "নিরাপদ সড়ক চাই" উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

উপজেলা নিসচার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ বিআরডিবি সভাপতি মো. ছরওয়ানা শোকরানা নান্না, ডাঃ এস কে নাহিদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ পরিচালক ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক আবু শাহিদ,নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠা পোষক আবু বক্কর, সহ সভাপতি বকুল আহমদ,বিএনপি নেতা আব্দুস সালাম,সামাজিক সংগঠন বন্ধনে সভাপতি তারেক পাটোয়ারি, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক সালেহ আহমদ,উপজেলা সিএনজি কমিটির সভাপতি খলিল আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নিসচার দীর্ঘ ৩২ বছরের সংগ্রামে দেশে সড়ক নিরাপত্তা আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা) তাদের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর আহ্বানে সাড়া দিয়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে "নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ নানা উদ্যোগ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ