বুধবার, জুন ৩, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
২৬ জানুয়ারী ২০ ১৮
৭:৪৭ অপরাহ্ণ

ফ্লেইমস মিউসিক্যাল ক্লাবের সাধারণ সম্পাদক ফারহানের উপর উগ্রপন্থীদের হামলা: ক্লাবের নিন্দা

গতকাল ২৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার নগরীর বন্দর বাজার এলাকায় ফ্লেইমস মিউসিক্যাল ক্লাবের সাধারণ সম্পাদক ফারহান সাদিক নামক একজন সংস্কৃতি কর্মী হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

আহত ফারহান সাদিক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়- বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের কর্মীসভা শেষে বাসায় ফেরার পথে ফারহানের উপর এই হামলা হয়।

এতে ফারহান মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন। তিনি বর্তমানে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধারণা করা হচ্ছে উগ্র জঙ্গীগোষ্টির সদস্যরা হামলা চালিয়েছে ফারহানের উপর।

এতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির একমাত্র মিউজিক্যাল ব্যান্ড কমিউনিটি "ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব" eতীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে এবং এর সঠিক বিচার এর আশা ব্যক্ত করেছে।

আহত ছাত্রলীগ নেতা ফারহান-কে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির একমাত্র মিউজিক্যাল ব্যান্ড কমিউনিটি "ফ্লেইমস মিউজিকাল ক্লাব" এর সভাপতি সায়মন ইসলাম ও সদস্যগন সহ প্রমুখ। চিকিৎসকের পরামর্শে ফারহান আরো কিছুদিন হাসপাতালে থাকবেন বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়৷

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ