৫:৩৯ অপরাহ্ণ
কমলগঞ্জে আ'গু'.নে পু'ড়ে ছাই ঘর: নেভাতে দ'.গ্ধ হলেন ২ জন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসত ঘরের দুটি রুম মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘর থেকে হতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা দুরুদ মিয়া এসময় আগুন নেভাতে গিয়ে আগুনে তার হোটেল ম্যানেজার আবুল কালাম আগুনে দগ্ধ হন।
জানা যায়, শনিবার (১২এপ্রিল) ভোরে আগুনের তাপে ঘুম ভাঙে দুরুদ মিয়ার এসময় তিনি ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ দুরুদ মিয়ার উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়।
এসময় তার হাল্লা চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আহত দু'জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে দরুদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।