৫:৪৯ অপরাহ্ণ
কমলগঞ্জে সাধারণ ছাত্র-জনতার প্রতি'বাদ সভা
ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্টিত য়েছে। ১৩ জুলাই (রোববার) বিকাল ৪ টায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার প্রধান ফটকের সম্মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সাধারণ ছাত্র প্রতিনিধি তামিম আহমেদ, মিলাদ হোসেন, মুন্না আহমেদ, পাপিয়া মঈনু তমা প্রমূখ। বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে।
এখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তার জন্য। বিচারহীনতা থামাতে হবে, তাছাড়া আমরা নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। বিক্ষোভ সমাবেশে তারা বলেন দ্রুত এর বিচার করতে হবে তা নাহলে সারা দেশের ন্যায় কমলগঞ্জেও জনবিস্ফোরণ ঘটানো হবে।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। বিএনপি কে উদ্দেশ্য করে আপনার দলের নেতা-কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে যেতে আমাদের সময় লাগবেনা। কমলগঞ্জে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না, কোন চাঁদাবাজদের ঠাই এই মৌলভীবাজার জেলায় হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়।