২:২১ পূর্বাহ্ণ
খাদিমনগরে নারীসহ তিনজনের উপর হামলা, মামলা দায়ের
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের গনকিরটুক গ্রামের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এয়ারপোর্ট থানায়।
গত শনিবার (৯ মে) বিকেলে কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখনো চিকিৎসা ধীন আছেন।
মামলার বাদী মছতাব আলী জানান, খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গনকিরটুক গ্রামের বাসিন্দা আমার সমন্ধি আব্দুল হাসিম । ঘটনার দিন মৃত আমির আলী ছেলে হিরন মিয়া, তুরন মিয়া , ফারুক মিয়া, মানিক মিয়া,সুরে লাল মিয়া, মমতা বেগমসহ ৪-৫ জন ব্যক্তি হামলা চালান। এতে আহত হন রুকিয়া খাতুন ,মরিয়ম বেগম ও আব্দুল হাসিম।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, মছতাব আলী স্ত্রী রুকিয়া খাতুন ও মরিয়ম বেগম তারা আব্দুল হাসিম উপর হামলার খবর পেয়ে তাকে উদ্ধারের করতে গেলে আসামীরা লোহার পাইপ, দা, লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে।
এ ব্যাপারে মছতাব আলী বলেন, আমি একজন আইন মান্যকারী নিরীহ মানুষ। কিন্তু মামলার আসামীরা যে ভাবে হুমকি প্রদান করছেন আমি ও আমার পরিবার পরিজনদের নিরাপত্তান নেই। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।