১১:৫৪ অপরাহ্ণ
কমলগঞ্জে তালামীযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনুজামানে তালামীযে ইসলামিয়া উদ্যোগে আলোচনা সভা এবং ফ্রান্সে মহানবী (সাঃ) কে উদ্দেশ্য করে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কাজী আলম চৌধুরী, হাফেজ এম এ ওহাব, মুফতি আব্দুল জলিল, আনোয়ার হোসেন, শাহীন আহমেদ, মঞ্জুর ইসলাম, মুহিবুর রহমান, কাউসার আহমেদ, আব্দুল মোহাইমিন ফাহাদ, শাহ আব্দুল জলিল, মাহমুদ আলী, মহসীন আহমেদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজার প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। সবশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।