১০ :৫৫ অপরাহ্ণ
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপন
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্যের অর্থায়নে ও কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচী বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ফলজ বৃক্ষ থেকে পুষ্টিকর ফল পাওয়া যায়, আর বনজ বৃক্ষ অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট খায়রুল জাফর চৌধুরী, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান, সংগঠনের সহ সভাপতি জাকারিয়া ইমতিয়াজ শামীম, মো. মফিজুর রহমান নজমুল, সাধারণ সম্পাদক মো. এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, মো. বেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, প্রবাসী কমিউনিটি নেতা কবির আহমদ, দোহা, কাতার ব্যবসায়ী প্রবাসী মো. মুজিবুর রহমান কবির, এ কে এম মাহমুদুল আলম মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি