৯:২১ অপরাহ্ণ
কুলাউড়ায় বাড়ির পাশের ডোবাই প্রাণ গেল তিন শি'শুর!
মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে একই বাড়ির তিন শিশুর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পূর্ব ফটিগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)। তারা সম্পর্কে পরস্পরের আত্মীয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা রমজান আলী জানান, বুধবার দুপুরে এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়।
এতে বাড়ির পাশের ডোবায় পানি জমে যায়। বৃষ্টির পর শিশু তিনজন ওই ডোবায় খেলতে নামে। কিছুক্ষণ পর পথচারীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ঘটনায় পুলিশ আরো জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে পুলিশ উপস্থিতিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।