শুক্রবার, মার্চ ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৬ মার্চ ২০ ২৬
১১:৩৩ অপরাহ্ণ

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিনব্যাপী নানা কর্মসুচী শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা, সম্মাননা সনদ প্রদান ও পুরস্কার বিতরণী মাধবপুর ললিতকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা রাণী সিনহার সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন,সাবেক সংগীত প্রশিক্ষক গৌরহরি চ্যাটার্জি, বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহ প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মনিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ। আলোচনা সভা শেষে অতিথিরা সংগীত, নৃত্য,কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ