মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৯ আগস্ট ২০ ২৫
৪:১৫ অপরাহ্ণ

কমলগঞ্জে ব.'জ্র'পা'তে চা শ্রমিকের মৃ.'ত্যু

টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাড়ি ফেরার পথে দুই সন্তানের জনক সুজিত সতনামী টুনু (৪২) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানের মাদ্রাজী লাইন সড়কে।

জানা যায়, গত সোমবার (১৮ আগষ্ট) রাতে পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের হলুমান মন্দিরের শ্রমিক পাড়ার চা শ্রমিক লক্ষি চরণ সৎনামীর ছেলে সুজিত সৎনামী টুনু পাত্রখোলা চা বাগানের পার্শ্ববর্তী মাতালি হাওরে নিজ টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যায়। এ সময়ে আকাশে মেঘের তর্জন গর্জন দেখে দ্রুত কীটনাশক প্রয়োগ শেষে রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাজী লাইন সড়কে আকস্মিক বজ্রপাতে সুজিত ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বজ্রপাতে মৃত্যুর বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিষয়টি জেনেছি, এব্যপারে মৌলভীবাজার জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়া গেলে নিহতের পরিবারকে সহায়তা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ