মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ মে ২০ ২০
১:৩৫ পূর্বাহ্ণ

চুনারুঘাটে এফ-এন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জ চুনারুঘাটে এফ-এন (ফাতেমা-নুর) ফাউন্ডেশন ইউ,কে'র উদ্যোগে ৪‘শত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টায় উপজেলার কেউন্দা লন্ডনী বাড়িতে ত্রাণ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের ব্যবসায়ী আলমগীর হোসেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাটের ব্যকস নেতা মোঃ সাজিদুল ইসলাম, কেউন্দা গ্রামের মীর সানু মিয়া, রাহিদ মেম্বার সহ আরো অনেকে।

এফ-এন ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন জানান, সমাজের অবহেলিত মানুষকে সব সময় সহযোগিতা করে যাচ্ছি আমরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ নেয় এফ-এন ফাউন্ডেশন। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতাই তাঁদের মুখে হাসি ফুটবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ