সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
১১ অক্টোবর ২০ ২১
১০ :০ ৯ অপরাহ্ণ

নবীগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং! ইভটিজার মিয়াদের অর্ধ-বছরের কারাদন্ড

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করায় ইভটিজার মিয়াদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর (সোমবার) দুপুর ১২ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত মোঃ মিয়াদ মিয়া (২৫) উপজেলার কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়ার পুত্র।

জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর জনৈক ছাত্রীকে ইভটিজিং করায় ইভটিজার মিয়াদকে স্থানীয়রা আটক করে নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেন। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় ইভটিজারের অপরাধ স্বীকার ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোবইিল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে মোঃ মিয়াদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ইভটিজিং রোধে প্রশাসন বদ্ধ পরিকর। ইভটিজিং সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্যও সকলকে তিনি আহ্বান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ