১০ :৫০ অপরাহ্ণ
গ্লোবাল এইড ট্রাস্ট’র ১ হাজার পরিবারের মধ্যে কোরবানীর মাংস বিতরণ
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্লোবাল এইড ট্রাস্ট সিলেট ও সুনামগঞ্জের বন্যাদূর্গত পানিবন্দী এক হাজার পরিবারের মধ্যে কোরবানীর গরুর মাংস বিতরণ করেছে। ঈদের দিন ও ঈদের পরের দিন এসকল মাংস বিতরণ করা হয়।
সিলেটের জকিগঞ্জে ২টি, বালাগঞ্জে ২টি, সিলেট সদর উপজেলার বাদাঘাটে ১টি ও সাহেবের বাজারে ১টি, গোয়াইনঘাটে ১টি, কানাইঘাটে ১টি, সুনামগঞ্জের দোয়ারা বাজারে ১টি, জগন্নাথপুরের দাসনাগাও-এ ১টি গরু কোরবানীর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়। গ্লোবাল এইড ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা কোন কোন স্থানে দলবদ্ধভাবে পানিবন্দী মানুষের ঘরে ঘরে মাংস পৌছে দেন।
বিভিন্নস্থানে গ্লোবাল এইড ট্রাস্টের মাংস বিতরণ কার্য্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সিলেটের বালাগঞ্জে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, জকিগঞ্জে জুনাইদ আহমদ জুনেদ, সিলেট সদর উপজেলার বাদাঘাটে মারজান আনসারী ও সাইফ আনসারী, সাহেবের বাজারে মুজিবুর রহমান, গোয়াইনঘাট ও কানাইঘাটে আবদুর রহমান আব্বাসী শাহিন, সুনামগঞ্জের দোয়ারা বাজারে প্রভাষক হুসাইন আহমদ, জগন্নাথপুরের দাসনাগাউ গ্রামে রুনু মিয়া।
বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাবেক ইউপি মেম্বার আবদুস সালাম কালাম, ব্যবসায়ী শেখ আবদুল ওয়াকিল, সমাজসেবী আব্দুস সহিদ, মিজান আহমদ, সংবাদকর্মী জাহেদ আহমদ, জুন্নৃরাইন কদর তাজিম, ব্যবসায়ী ময়নুল ইসলাম মনু, জুনাইদ আহমদ জুনেদ, উজাইর আহমদ, শেখ আহনাফ নাফি, শেখ দায়িম তাওসিফ, শেখ ইবতিহাজ প্রমূখ।
জকিগঞ্জে বিশিষ্ট মুরব্বী নোমান উদ্দিনের সভাপতিত্বে মাংস বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগনজ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর। বিজ্ঞপ্তি