মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
রাজেশ ভৌমিক, (মৌলভীবাজার)::
৩১ মার্চ ২০ ২৬
১০ :১৮ পূর্বাহ্ণ

দুর্ভোগে শতাধিক যাত্রী
চলন্ত উপবন এক্সপ্রেসে অ'গ্নিকাণ্ড: সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অ'গ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।


মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সকাল এর দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট তেল) পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিঘ্নিত হয় এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে বিকল্প যানবাহন ভাড়া করে নিজ নিজ গন্তব্যে রওনা হতে দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ট্রেনটি সরিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত অন্য ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ