মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৫ এপ্রিল ২০ ২৫
৭:৪৪ অপরাহ্ণ

ফলোআপ:
কমলগঞ্জে অ.'গ্নিদ'গ্ধ ব্যবসায়ী দুরুদ মিয়া অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মা.'রা গেলেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নি˜গ্ধ হয়ে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে গত সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটের সময় মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার ভোর রাতে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার উপজেলা চৌমুহনাস্থ বসতবাড়ীতে আগুন লেগে ছিল। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে।

এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। দ ুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে।

প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে বিকাল ৩টায় আমার বাবা মারা যান।

দুরুদ মিয়ার মৃত্যু সংবাদ কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা শাহী ঈদগাহ সাঠে হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজারো মুসল্লী অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ