শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
জাবেদ তালুকদার::
২২ মার্চ ২০ ২১
৯:২৩ অপরাহ্ণ

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন, দেড় ঘন্টার পর পরিস্থিতি স্বাভাবিক

বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২২ মার্চ সকাল ৯টার দিকে সাউথ-৩ প্লান্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

জানা যায়, আজ ২২ মার্চ (সোমবার) সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডের ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির আহমেদ বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ আহমেদ বলেন, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ