মোঃ নাজমুল ইসলাম,কুলাউড়া::
১২:৫৭ পূর্বাহ্ণ
কুলাউড়া পৌরসভার নির্বাচন: মেয়র পদে ৪ জনসহ ৫৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসন্ন কুলাউড়া পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
(২০ ডিসেম্বর) রবিবার কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (স্বতন্ত্র), আওয়ামীলীগের সিপার উদ্দিন আহমদ, বিএনপির সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ ও শাজান মিয়া (স্বতন্ত্র)।
এছাড়াও ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুলাউড়া পৌরসভার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন, ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। এবং আগামী বছরের ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও…
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা
কেক কেটে প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও…
১৭নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে…
ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন
মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন…
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সম্পন্ন
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সম্পন্ন
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ