সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ জুলাই ২০ ২৫
১১:২৮ অপরাহ্ণ

আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের বৃক্ষরোপন

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্দোগে বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসায় আয়োজিত বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির।

মাদরাসার প্রতিষ্ঠাতা, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফির পরিচালনায় চারা বিতরণপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদরাসার প্রিন্সিপাল মোঃ কামারুজ্জামান, হিফজ ও এতিমখানার প্রধান হাফিজ মাহফুজুর রহমান, হোষ্টেল সুপার সৈয়দ এহিয়া।

এসময় মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ