রবিবার, অক্টোবর ২৫, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ)::
২৬ মে ২০ ২১
১১:৩৮ অপরাহ্ণ

কাজে বাধা, মোবাইল কোর্টে ৩ জনের বিনাশ্রম কারাদন্ড চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে.. ইউএনও
নবীগঞ্জে গৃহহীনদের ঘর নির্মাণ সামগ্রী চুরি

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে মুজিববর্ষে হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ গৃহনির্মাণ কাজে বাঁধা ও গৃহ নির্মাণ সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গৃহ নির্মাণ কাজে বাধা দেয়ার ঘটনায় ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে এবং চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।


বুধবার (২৬ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত তোয়াজ উল্লাহর ছেলে আহমদ আবুল কালাম (৪৪), আলেক মিয়া (৫৫) ও তার ছেলে সাজন আহমদ (২৫)। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১১০টি গৃহের মধ্যে অধিকাংশ ঘরের কাজ প্রায় শেষ। এর মধ্যে ইনাতগঞ্জ বাজার সংলগ্ন দীঘিরপাড় এলাকায় সরকারের খাস খতিয়ানের ২২.৭১ শতক ভূমির মধ্যে ৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১৬ শতক ভূমি বন্দোবস্ত দিয়ে ৮টি গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। নির্মাণ কাজ চলাকালে আহমদ আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তি ভূমি তার নামে বন্দোবস্ত দাবী করে নির্মাণ কাজে বাঁধা দেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন তাকে একাধিকবার নোটিশ করলে সে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। চলতি বছরের ২০ জানুয়ারী হবিগঞ্জ সহকারী জজ আদালতে আহমদ আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিলে ইনাগঞ্জের ৮টি ঘরের শেষ পর্যায়ের কাজ আটকা পড়ে। এতে অনিশ্চিত হয়ে পড়ে ওই ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ফলে কপাল ভাঙ্গে ভূমিহীন ও গৃহহীন ৮টি পরিবারের। আদালতের আদেশের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদালতে তাঁর জবাব প্রদান করেন। এ বিষয়ে গত ২৩ মে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময়সহ বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এদিকে কাজ বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে আবুল কালাম আজাদ বন্ধ থাকা নির্মাণাধীন গৃহের মালামাল ইট, বালু, দরজা, জানালাসহ বিভিন্ন সামগ্রী তার ঘর নির্মাণ কাজে ব্যবহার করে। গত মঙ্গলবার (২৫ মে) মামলার নির্ধারিত ধার্য্য তারিখে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করে হবিগঞ্জ সহকারী জজ (নবী) আদালতের বিজ্ঞ বিচারক অভিজিৎ চৌধুরী আবুল কালামের দায়েরকৃত মামলা খারিজ করে দেন। ফলে বুধবার (২৬ মে) সকালে বন্ধ থাকা প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ গৃহ নির্মাণ কাজ পুনরায় শুরু করতে শ্রমিকরা সেখানে যায়। তখন অবৈধ দখলদার আহমদ আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে শ্রমিকদের কাজের নির্মাণ সামগ্রী নামাতে বাঁধা দেয় ও মারমুখী আচরণ করে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছেন। পরে সরকারি কাজে বাঁধা ও শ্রমিকদের আক্রমণের ঘটনায় অবৈধ দখলদার আহমদ আবুল কালামসহ ৩ জনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে দÐবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় সরকারি কাজে বাঁধা প্রদান ও আক্রমণের দায়ে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর প্রকল্পের নির্মিত ঘরের মালামাল চুরি করে তার ব্যক্তিগত ঘরের কাজে সরকারি মালামাল ব্যবহার করার বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে ঘর নির্মান কাজ চলমান রয়েছে, আশা করছি দ্রæত সময়ের মধ্যেই ভূমিহীনদের মাঝে ঘর সমঝিয়ে দিতে পারবো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ