৫:৫৮ অপরাহ্ণ
ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেস্তে গেল জোবায়েরের
কমলগঞ্জে দিনে ব্যাংক থেকে টাকা উত্তোলন রাতে ডাকাতি!
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিন তিলকপুর গ্রামে ভোররাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের দাঁড়ালো অস্ত্রের আঘাতে গফুর ও আফিয়া দম্পতি গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদেও মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক।
অপরদিকে ডাকাতির কারনে গফুর ও আফিয়া দম্পতির বড় ছেলে জোবায়ের দীর্ঘ দিনের ইউরোপে যাওয়ার স্বপ্ন ভেস্তে গেল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জানুয়ারী ) ভোর রাতে উপজেলার আদমপুর ইউনিয়নে দক্ষিন তিলকপুর গ্রামের গফুর মিয়ার ছেলে জোবায়ের ইউরোপে যাওয়ার জন্য একদিন আগে আদমপুরস্থ স্থানীয় একটি ব্যাংকের শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ঘরে সংরক্ষন করে।
রাতে সবাই ঘুমিয়ে গেলে ভোর রাতে বাড়ীতে ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতদের প্রতিরোধ করতে গেলে ডাকাতদের ধারলো অস্ত্রের আঘাতে গৃহকর্তা গফুর মিয়া (৪৮) ও তার স্ত্রী আফিয়া বেগম (৪০) গুরুত্বর আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতরা ঘরে রক্ষিত নগদ ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে আফিয়া বেগমের অবস্থা আশংকা জনক জানা গেছে।
এখানে উল্লেখ যে, ঐ রাতে তিলকপুর গ্রামে পৃথক ২টি স্থানে (এক দিকে মাহফিল ও অন্য দিকে বর্ষবরণ উপলক্ষে পার্টি) করছিল স্থানীয় ছেলে মেয়েরা। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এস আই জিয়া ও অনিকে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই অনিক ডাকাতি ও ডাকতদের হামলায় ২ জন আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা করলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রতিদিন বিভিন্ন স্থানে ডাকাতরা হানা, এলাকার লোকজন পারা মহল্লায় পাহারা দিলেও আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন বিভিন্ন এলাকার লোকজন। প্রতিদিন কোথাও না কোথাও চুরি ডাকাতির কারণে অনেকে বলছেন, এটা আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে।