১:৩৮ পূর্বাহ্ণ
স্নানঘাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের মিলাদ গাজী এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ
হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নং স্নানঘাট ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা জানিয়েছেন।
আজ ২ ফ্রেব্রুয়ারী ২০২২ রোজ বুধবার সন্ধায় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপির হবিগঞ্জ দেবপাড়াস্থ নিজ বাসভবনে নবনির্বাচিত চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ১নং স্নানঘাট ইউপি যুবলীগ সভাপতি আলহাজ্ব জুবায়ের আহমদ, ১নং স্নানঘাট ইউপি সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, মোঃ জুবেদ আহমেদ, বাহুবল ৪ নং সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সেলিম আহমেদ, বাহুবল ৪ নং সদর ইউনিয়ন দেওয়ান ফরিদ গাজী স্মৃতিসংসদ সভাপতি এনামুল হক মহসিন, সাবেক ৩ নং সাতকাপন ইউপি যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল আউয়াল সহ প্রমুখ।