সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ মে ২০ ২০
৫:৩৯ পূর্বাহ্ণ

বেতনের জন্য নোটিশ স্কলার্সহোম ও ইউরো কিডসের

করোনাভাইরাসের এই দুঃসময়ে শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য অভিভাবকদের কাছে  হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে নোটিশ পাঠাচ্ছে সিলেটের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১ মাসেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকলেও হাফিজ মজুমদার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ‘স্কলার্সহোম’  এবং রয়েল এডুকেয়ার লিমিটেড পরিচালিত  ‘ইউরোকিডস’ থেকে এমনই বার্তা গেছে অভিভাবকদের কাছে।

জানা গেছে, সিলেটে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম’র ছয়টি শাখা থেকেই প্রতি শিক্ষার্থীর অভিভাবককে উদ্দেশ্য করে স্কলার্সহোম’র হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় ম্যাসেজে বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য স্কলার্সহোমের ছয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নোটিশ দেয়া হয়।  

বার্তাটি উল্লেখ করা হয়, ‘হাফিজ মজুমদার ট্রাস্ট, সিলেট এর নির্দেশ অনুযায়ী আগামী ২রা মে, ২০২০ খ্রিঃ রোজ শনিবার হতে ক্যাম্পাসের অফিস শাখা ( শুক্রবার ব্যাতিত ) সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এই সময় শিক্ষার্থী বকেয়া ও চলতি মাসে বেতন (অন্যান্য বকেয়া যদি থাকে) তা ১০ই মে, ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।’

ইংরেজি মাধ্যমের প্রিপারেটরি স্কুল ‘‘ইউরোকিডস’ এ ক্ষেত্রে খানিকটা ‘উদারতা’র পরিচয় দিয়েছে। এই দুঃসময়ে ব্যাংকে গিয়ে বেতন পরিশোধে সমস্য হবে ভেবে তারা বিকাশে বেতন পরিশোধের সুযোগ দিয়েছে। তবে বিকাশের চার্জটা কিন্তু অভিভাবককেই পরিশোধ করতে হবে। 
অবশ্য দুঃসময়ে কোনো ছাড় দেয়নি কোনো প্রতিষ্ঠানই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ