মঙ্গলবার, জুন ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৯ জুন ২০ ২৬
৯:৩৫ অপরাহ্ণ

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন

"বাঁচাতে হলে এখনই এগিয়ে আসি সচেতন হই, পরিবেশ বাঁচাই,ভবিষ্যৎ রক্ষা করি আজকের পদক্ষেপ আগামীর নিরাপদ পৃথিবী পরিবেশ বাঁচলে, বাঁচবে জীবন, একটি পৃথিবী, একটাই সুযোগ এই স্লোগান সামনে রেখে "ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি লেইস প্রজেক্ট কতৃক আয়োজিত সারা দেশের ন্যায় ২৯ জুন সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা,র‍্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচিও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়।

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল'র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মেহেদী তালুকদার এর পরিচালনায়।

প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন,তিনি বলেন ,জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

শিক্ষার্থীদের বৃক্ষ চারা রোপনের পাশাপাশি গাছের যত্ন নিতে হবে। তিনি আর বলেন প্রধানমন্ত্রীর তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, সমাজ সেবী রুবেল আহমদ,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ।

এসময় উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজিয়া খানম শিপন রুদ্র পাল,জিহাদ উদ্দিন ,সাজিদুর রহমান অপু, মোকাদ্দাবির নাঈম,মনিরুল ইসলাম, প্রবীর দত্ত, শামীম আমদ , শিক্ষক ওয়ারিছ আলী,সুহেল আহমদ ও শিপন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জিলাল আহমদ ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ