মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৭ মার্চ ২০ ২৫
৭:৪৫ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
কমলগঞ্জে দু'দিনে গরিব ও দুস্থ ৩০৮১টি পরিবারের মাঝে চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

গত রোববার ও সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সুত্রধর।

পৌরসভা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা (ট্যাগ অফিসার) সুজন আহমেদ, কমলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কয়ছর আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

এছাড়া উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে এ ভিজিএফ-এর চাল বিতরন করা হবে বলেও জানা যায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ