৬:২৬ অপরাহ্ণ
কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে তিন দিনের কার্যক্রমের উদ্বোধনী পরবর্তী আলোচনা সভা র্যালি শেষে মাছের পোণা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (১৬ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সৎস কর্মকর্তা জয় বণিক এর সঞ্চালনায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মৎস চাষী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করার প্রয়োজন। বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা করা গেলে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
এ জন্য মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৎস্যজীবী মুহিবুল আলম ও শামসুজ্জামান চৌধুরীকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।