শুক্রবার, জানুয়ারী ১৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৯ ডিসেম্বর ২০ ২৫
৬:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক দু'র্নী'তি বি'রো'ধী দিবস উপলক্ষে কমলগঞ্জে আলোচনা স'ভা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দু'র্নীতি বি'রো'ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক আহমেদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, উপজেলা বিআরডিবির সভাপতি ছরোয়ার শোকরানা নান্না, প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা বাহার উদ্দিন, ছাত্র প্রতিনিধি আবেদ আহমেদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ