বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি ::
২৪ সেপ্টেম্বর ২০ ২৪
৩:৪০ অপরাহ্ণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধ.র্ষ.ণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে স্থানীয় জনতা জমশেদকে আটক করে ৯৯৯ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে ওই কিশোরীর বাড়িতে যায়, পরে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন।

জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে।

ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই কিশোরী থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ