শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জাবেদ তালুকদার::
২ ফেব্রুয়ারী ২০ ২১
১২:১৭ পূর্বাহ্ণ

হবিগঞ্জে ট্রান্সপোর্ট সার্ভিস থেকে ১৫ লক্ষ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিস থেকে ১৫ লক্ষ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার (৩১ জানুয়ারি) রাতে শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিসে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে এজেআর ট্রান্সপোর্টের এজেন্সি ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর জন্য ১৯টি কার্টুনে ১৫ লক্ষ পিস যৌন উত্তেজক ট্যাবলেট বুকিং দেয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে রোববার (৩১ জানুয়ারি) রাতে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় যৌন উত্তেজক ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল-আমিন জানান, শহরের তিনকোনা পুকুরপাড়ের মাইসা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট চট্টগ্রামে পাঠানো হচ্ছিল। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ