৮:১৫ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা কাইস্থরাইলে ভোট কেন্দ্রে সংর্ঘষ,গুলি: ২২ জনের বিরুদ্ধে মামলা
দক্ষিণ সুরমা কাইস্থরাইলে ভোট কেন্দ্রে গুলি ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে ও ২০০জনকে অজ্ঞাত রেখে দক্ষিণ সুরমা থানার (মামলা নং ০১(০১)১৯ ইং) দাখিল করা হয়েছে ।
মামলার আসামীরা হলেন, দক্ষিণ সুরমা থানার কাইস্থরাইলের মৃত তাহির উদ্দিনের ছেলে কফিল উদ্দিন আলমগীর (৪০), টিল্লাবাড়ি নুনু মিয়ার ছেলে স্বপন (২৩), মুসার গাঁওয়ের নুর চৌধুরীর ছেলে আতিফ চৌধুরী (৩০), কাস্থরাইল এলাকার আফসান(২১), ছালিক মিয়া ছেলে আল-আমিন (২৭), বারখলা এলাকার মৃত আব্দুল হামিদ খানের ছেলে আব্দুল মালিক খান ইমরান(২৫), সুফি ওরফে সুফিয়ান (২৫), কুটি চৌধুরী (৩৫), বাবলু(২৫), মমিনখলা গ্রামের মৃত তুরু মিয়ার ছেলে হাবিবুর(৩৮), মুছার গাওয়ের মন্তাজ আলীর ছেলে মশাইদ(৩৪), বারখলার নছিবুর রহমান বেলাল(৩৮), এম এ মছব্বিরের ছেলে আলমগীর কবির রিপন(৩৬), খোজারখলার বিরাই মিয়ার ছেলে দিদার(৩৫), মৃত জোয়াইর মিয়ার ছেলে কাওছার (৪০), বারখলার মৃত ফজু মিয়ার ছেলে বাট্টি বিলাল(৩৮), কায়স্থরাইলের মাসুক ওরফে গোটাইর ছেলে লিসান(২১), মুছার গাওয়ের মৃত আব্দুল মনাফের ছেলে পারভেজ(৩৮), ফিরোজ মিয়ার চেলে তানভীর (২৫),মুছার গাওয়ের মনির মিয়ার ছেলে শহিদ(২৫), মমিনখলার আবুল কালাম(৩৮) ও কাইস্থরাইলের মৃত আরমানের ছেলে ফয়জুল আলম ফজল (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল কায়স্থরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ।
ভোটগ্রহণ চলাকালিন সময়ে বেলা দেড়টায় আলমগীরের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ধানের শীষ স্লোগান দিয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভোট কেন্দ্র হামলার চেষ্টা করে, তখন পুলিশ বাধা প্রদান করলে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা জোরপূর্বক এবং ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে স্কুলের গেইট ভেঙ্গে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী মালামাল ছিনাইয়া নেয়ার চেষ্টা করে, তখন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একটি লেগুনা গাড়ি (নংঢাকা মেট্রো-ঠ-১১-৭৫৪১) গাড়িটিও ভাংচুর করে ২২ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ সময় কর্তব্যরত প্রিজাইডিং অফিসারের নিদের্শে এবং পরিস্তিস্থি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় অর্ধশত ফাকাগুলি ছুড়ে। এ ঘটনায় দক্ষিণ সুরমা পুলিশ ফাড়ির এসআই(নিঃ)/৬৭ মো. শাহজাহান বাদী হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান, আক্রমণ, ভোটগ্রহণে বাধা প্রদান, গাড়ি ভাংচুর এবং বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটনোর অপরাধে দক্ষিণ সুরমা থানার (মামলা নং ০১(০১)১৯ ইং) দাখিল করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান, আক্রমণ, ভোটগ্রহণে বাধা প্রদান, গাড়ি ভাংচুর এবং বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটনোর অপরাধে ২২ জনের নাম উল্লেখ করে ও ২০০জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।