বুধবার, মে ২৭, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
২৩ আগস্ট ২০ ২৪
৪:২২ অপরাহ্ণ

কমলগঞ্জে দু শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি’র) পক্ষ হতে ইসলামপুর ইউনিয়নে ২০০ জন বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি), সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদসহ বিজিবির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ