মঙ্গলবার, মার্চ ৩১, ২০ ২৬
রাজেশ ভৌমিক, (মৌলভীবাজার)::
৩০ মার্চ ২০ ২৬
৮:৫৮ অপরাহ্ণ

মাইক্রোবাস–সিএনজি মুখোমুখি সং'ঘর্ষে নি'হত-২,গুরুতর আ'হত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নি'হত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহ'ত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন শ্রীমঙ্গলের জানাউড়া এলাকার বাসিন্দা সিএনজি চালক হান্নান মিয়া (৪০), তিনি তৈহিবুর মিয়ার ছেলে। বর্তমানে উত্তর ভাড়াউড়া এলাকায় থাকেন।অপর আহত নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। দুর্ঘটনায় হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ