বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৫ ফেব্রুয়ারী ২০ ২৬
৭:১৯ অপরাহ্ণ

কমলগঞ্জে পুলিশের অভি'যানে ১০৩ পিস ইয়াবা ও নগদ অর্থসহ আ'টক দুই মাদ'ক কারবারি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই জনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল এর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মো. আতিকুর রহমান (৪২) ও আহমদ খান (৪০)।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কমলগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আগামীতে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ