মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২৯ মে ২০ ২৫
২:৩০ অপরাহ্ণ

অল্পের জন্য বড় দু'র্ঘ'টনা থেকে র'ক্ষা পেল কালনী এক্সপ্রেস ট্রেনের শতাধিক যাত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে হেলে পড়া বড় একটি গাছের সাথে ট্রেনের সংঘর্ষ হলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ট্রেনের শতাধিক যাত্রী।

কমলগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬:৪০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেল স্টেশন অতিক্রম করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতরে রেল লাইনের উপরে হেলে পড়া একটি বড় গাছের সাথে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ট্রেনের ইঞ্জিনের লোকোমোটিভের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পরে ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে নেওয়া হলে সেখানে হালকা মেরামত করে ৪৫ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। শ্রীমঙ্গল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ঢুকার আগে কমলগঞ্জের লাউছড়া রিজার্ভ ফরেস্ট অতিক্রম কালে রেল লাইনের উপরে হেলে পড়া একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের লোকোমোটিভের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি ৮: ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ