৫:৩৯ অপরাহ্ণ
কুলাউড়া-জুড়ী-বড়লেখা তিন উপজেলার দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা
কুলাউড়া-জুড়ী ও বড়লেখা তিন উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৭ জুলাই (বুধবার) দুপুরে কুলাউড়া পৌরসভার হল রুমে এ মতবিনিময় সভায় পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, জুড়ি উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বড়লেখ পৌর মেয়র আবু ইমাম কামরান, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রাজ কুমার কালোয়ার রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সাগরনাল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর নুর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিন্টু প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, তালামিয নেতা খন্দকার অজিউর রহমান আসাদ, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
সভায় সিদ্ধান্ত হয় এই তিন উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারী বাঁধ। এই বাঁধ যদি শীঘ্রই অপসারণ না করা হয় তাহলে তিন উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘন আন্দোলন শুরু করে সেই বাঁধ কাটার উদ্যোগ নেওয়া হবে।