৯:০ ২ অপরাহ্ণ
সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড ওনার্স এসোসিয়েশন সিলেটের জরুরি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভা সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পী এর পরিচালনায় অনুষ্টিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফসার মো. ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, ইফতেখার আহমদ, আলহাজ¦ কাজী মাহবুব হোসেন, মো. হুরায়রা ইফতেখার হোসেন, ফরিদ আহমদ, প্রফেসর সিরাজুল ইসলাম, ফরহাদ আলী ইমন, লোকমান আহমদ মাসুম, এড. নাদিম রহমান, হারুনুর রশিদ, সাইমুন আলম সেতু, আনহার উদ্দিন, আখতারুল ইসলাম প্রমুখ।
জরুরি সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বনভোজন এবং ১৮তম বার্ষিক সাধারণ সভার বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। সভায় সিলেটের সিএনজি পাম্পগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।