মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
রাজেশ ভৌমিক, (মৌলভীবাজার)::
২৭ মার্চ ২০ ২৬
১০ :৫১ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে অ'বৈধ গ্যাস ও জ্বালানি তেল মজুদ: দুই প্রতিষ্ঠানকে জরি'মানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদ করার অভি'যোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরি'মানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতগাঁও চৌমুহনায় অবস্থিত শান্ত এন্টারপ্রাইজ এবং রুস্তমপুরের ন্যাশনাল ট্রেডিংকে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এ সময় পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ