৫:৩২ অপরাহ্ণ
বড়লেখায় জামায়াত শিবিরের নেতা কর্মী গ্রেফতার পূর্বক মামলা দায়ের : জামায়াতের নিন্দা
গতকাল ৫ আগস্ট দিবাগত রাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত-শিবিরের কমপক্ষে দশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
এছাড়া জামায়াতের ইসলাম উদ্দিন, হুমায়ুন, ফয়েজ, মুকিত, শিবিরের সাবেক শহর সভাপতি মো দেলোয়ার হোসাইন, ছাব্বির আহমদ, শাহেদ আহমদ সহ প্রায় পঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে বড়লেখা পুলিশ। যাহার মামলা নং০২ জি আর নং ১৪৪/১৬ গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করে বাকিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
এদিকে এই মামলায় মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে জামায়াত ও শিবির নেতাকর্মীদের গ্রেফতারের ও মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন উপজেলা জামায়াত আমীর মাস্টার আজির উদ্দিন ও সেক্রেটারি ফয়সল আহমদ । তারা অবিলম্বে পুলিশের সাজানো কল্পকাহীনি দিয়ে হয়রানিমুলক মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।