১১:০ ৮ অপরাহ্ণ
বাড়ির পাশে খেলছিল শিশু, ডেকে নিয়ে ‘ধর্ষ'ণচেষ্টা’ বৃদ্ধকে গণপি'টুনি দিয়ে পুলিশে সোপর্দ!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৬০ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষ'ণ চেষ্টার অভি'যোগ উঠেছে। এ ঘটনায় মো. আলি আহমদ (৬০) নামে অভিযুক্ত ওই বৃদ্ধকে গণ'ধোলাই দিয়ে পুলিশের কাছে রাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠাল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক আলি আহমদ ওই এলাকার মৃত মহিব উল্লার ছেলে। ঘটনাস্থল থেকেই শিশুর আত্নীয় স্বজন ও স্থানীয় জনতা ওই বৃদ্ধকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ধর্ষণ চেষ্টার শিকার শিশুটি কাঁঠালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির চাচা বলেন, বৃদ্ধ আলি আহমদ লোকটা খুবই খারাপ।
বুধবার বিকালে শিশুটির পিতার বিস্কুট আনতে দোকানে পাঠায়। রাস্তা ফাঁকা পেয়ে লোকজনের অজান্তে একশত টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে একটি টিলার উপর নির্জনস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে ।
ঐ স্থানে আগ থেকেই এক নারী টিলার উপর জঙ্গল থেকে কাঠ কুড়াচ্ছিল। এসময় তার ভাতিজীর চেচামেচি শুনে মহিলাটি এগিয়ে গেলে ধরলে বৃদ্ধ ভাতিজীকে ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, পরে বিষয়টি জানাজানি হলে আমরাসহ গ্রামের স্থানীয় জনতা অভিযুক্ত বৃদ্ধকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি দিয়ে একটি সুপারি গাছে বেধে রেখে কমলগঞ্জ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে বৃদ্ধকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, জনগণের রোষানল থেকে আমরা ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হচ্ছে। মামলা শেষে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।