৯:৫৬ অপরাহ্ণ
কমলগঞ্জে ১০৭ খাসিয়া পুঞ্জির জন্য বড়দিনের অনুদান বিতরণ
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১০৭টি খাসিয়া পুঞ্জির মধ্যে ২৫ ডিসেম্বর খ্রিস্টার ধর্মাবলম্বীর বড়দির উদযাপন উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ উপস্থিত হয়ে শ্রীমঙ্গল উপজেলাধীন ৬৭টি খাসিয়া পুঞ্জি ও কমলগঞ্জ উপজেলাধীন ৪০টি খাসিয়া পুঞ্জির খ্রিস্টান ধর্মাবলম্বী খাসিয়া পুঞ্জি প্রধানদের হাতে অনুদানের অর্থ বিতরণ করেন।
মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রদান ফিরা পত্মীসহ সকল পুঞ্জি প্রধানরা।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলাধীন ৬৭টি খাসিয়া পুঞ্জির জন্য ৭ লাখ ৭৬ হাজার টাকা ও কমলগঞ্জ উপজেলাধীন ৪০টি খাসিয়া পুঞ্জির জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকা মোট ১৩ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়।