মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি ::
৩ এপ্রিল ২০ ২৫
৮:৫৭ অপরাহ্ণ

কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল (৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপন(৪২) কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

বুধবার (০২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শমসেরনগর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নিজ বাড়ী থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।

আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-০৫ এবং ০৬ এর এজাহারভূক্ত আসামী।

তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটক কৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ