বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:
৫ সেপ্টেম্বর ২০ ২৪
৭:৪৬ অপরাহ্ণ

কমলগঞ্জে বজ্রপাতে জমিতে প্রাণ গেল কৃষক আমজাদের

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে আমজদ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক আমজদ মিয়া (৩২) ভেড়াছড়া গ্রামের রইছ মিয়া ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে কৃষি জমিতে ধান রোপন করছিলেন আমজাদ। দুপুরে হঠাৎ বজ্রপাত ঘটলে আমজাদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন বলেন,বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ