বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৯:২৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসের অজুহাতে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এএসআই জাকির হোসেনের সহযোগিতায় উপজেলার মিরপুর বাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে বাজারের ৪ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জগন্নাথপুর থানার এএসআই জাকির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ