বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২২ ফেব্রুয়ারী ২০ ২৬
১১:২২ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে শরীফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার মেহেরপুর বাজারে শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিনের সভাপতিত্বে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের সদস্য সোহেল আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক এম জামিল আবেদীন জামিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শরীফগঞ্জ বিএনপি সভাপতি শামসুল ইসলাম গেদা, বিশিষ্ট রাজনীতিবীদ সাহাব উদ্দিন, জাহাঙ্গীর আহমদ, সংযুক্ত আরব আমিরাতে সহসভাপতি আখতার হোসেন সেলিম জমিদার, অর্থ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন- বাহরাইন শাখার উপদেষ্টা সাহাব উদ্দিন, আমিরুজ্জামান আমির, শামসুল ইসলাম সোহেল, প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্ঠা হাজি পাকি মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাজি মাহমদ আলী, সংযুক্ত আরব আমিরাত শাখার অর্থ সম্পাদক আলী হোসেন, খয়রুল আমিন, ডুবাই শাখার সহসভাপতি নজরুল ইসলাম, বাহরাইন শাখার অর্থ সম্পাদক সাইদুর রহমার রিপন, ফয়ছল আহমদ, আফছার হোসেন প্রমুখ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চানা, ময়দা, সয়াবিন তৈল, সেমাই, আলু, ডাইল, পিয়াজ ও খাজুর। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ